ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, ইউজিসির নতুন চেয়ারম্যান

সংগৃহীত ছবি।

সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্যও নতুন চেয়ারম্যান চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নতুন ভিসি ও ইউজিসি চেয়ারম্যানের নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অন্যদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে চূড়ান্ত করা হয়েছে।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে চূড়ান্ত হয়েছেন অধ্যাপক ড. মো. মাসউদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক ড. মো. আল ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঘোষণা করা হয়েছে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইস উদ্দিন।

এর আগে ইউজিসির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান। সোমবার দুপুরে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে এ সংক্রান্ত আবেদন পাঠান।

সংবাদ সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বিবেচনায় উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, রাজনীতি করা কোনো অপরাধ নয় এবং এটি কারও যোগ্যতার ঘাটতি নির্দেশ করে না।

তিনি জানান, প্রতিটি প্রার্থীর একাডেমিক যোগ্যতা, গবেষণা, পিএইচডি, পোস্ট-ডক, এমফিল, প্রকাশনা ও সামগ্রিক পারফরম্যান্স পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, “আমরা শিক্ষাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, ইউজিসির নতুন চেয়ারম্যান

প্রকাশের সময়ঃ ০২:৪৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬