ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ইবাদত-বন্দেগিতে পালিত পবিত্র শবেকদর

সংগৃহীত ছবি।

সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হয়েছে। রমজান মাসের ২৭তম রাতে এ মহিমান্বিত রাত উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সোমবার রাত জুড়ে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকারসহ নানা ইবাদতে মশগুল ছিলেন। এ রাতেই দেশের অধিকাংশ মসজিদে তারাবির নামাজে পবিত্র কোরআন খতম সম্পন্ন হয়।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মসজিদে সন্ধ্যার পর থেকেই মুসল্লিরা ভিড় করতে থাকেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ছিল মুসল্লিদের উপচে পড়া উপস্থিতি। এশা ও তারাবির নামাজ শেষে খতিব ও ইমামরা শবেকদরের গুরুত্ব ও ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। পরে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মুসল্লিরা নিজেদের গুনাহ মাফ ও রোজার ত্রুটি-বিচ্যুতি ক্ষমার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। অনেককে অশ্রুসিক্ত নয়নে দোয়া করতে দেখা যায়।

পবিত্র শবেকদর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের তাৎপর্য, গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলাম ধর্মমতে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। এ রাতে ইবাদত-বন্দেগির সওয়াব বহুগুণে বৃদ্ধি পায় এবং মহান আল্লাহ বান্দার অতীতের গুনাহ ক্ষমা করেন।

হাদিসে রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোতে এই মহিমান্বিত রাতটি অনুসন্ধানের কথা বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ইবাদত-বন্দেগিতে পালিত পবিত্র শবেকদর

প্রকাশের সময়ঃ ০৫:৪২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬