ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে কার্যকর

সংগৃহীত ছবি।

সরকারি ও বেসরকারি পর্যায়ের সব মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি বাতিল করা হয়েছে। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মুন্না রাণী বিশ্বাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, বর্তমানে দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমে করা হচ্ছে।

নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, লটারি পদ্ধতি বাতিলের পর শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে। এর ফলে ১৩ ও ১৯ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি নীতিমালা দুটি বাতিল ঘোষণা করা হয়েছে।

লটারি পদ্ধতির পরিবর্তে শিক্ষার্থীকে ভর্তি করার জন্য মেধা যাচাই বা অন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে নির্বাচন করা হবে। তবে চূড়ান্ত পদ্ধতি নির্ধারণ এখনো সংশ্লিষ্ট মহলে আলোচনাাধীন।

শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে বলেন, শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে কার্যকর

প্রকাশের সময়ঃ ০১:৫৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬