ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

এতিমদের মুখে ঈদের হাসি ফুটালেন ৫৯ বিজিবি

আজ গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার একটি শিশু সদনে এ আয়োজন করা হয়।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।

বুধবার (১৮ মার্চ ২০২৬) সকাল ১০টার পরে  গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকার একটি শিশু সদনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম।

এ সময় এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। পাশাপাশি ঈদের দিনের খাবারের জন্য পোলাও চাল, সেমাই, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়। আয়োজনে শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে, আর নতুন পোশাক পেয়ে তাদের চোখেমুখে ফুটে ওঠে খুশির ঝিলিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবেই এবারের এই উদ্যোগ গ্রহণ করা হয়।

উপহার বিতরণ শেষে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে কোনো শিশুই আর অবহেলিত থাকবে না।”

স্থানীয়দের মতে, বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ শুধু শিশুদের প্রয়োজন পূরণেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উদ্যোগে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

এতিমদের মুখে ঈদের হাসি ফুটালেন ৫৯ বিজিবি

প্রকাশের সময়ঃ ১২:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬