ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, ডিলারের দোকানে ক্ষোভ ও পুলিশ মোতায়েন ইবির পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি ৫ হাজার টাকা, নিবন্ধন শুরু ৫ নভেম্বর পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা নেতা লিউ হাইশিং গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সরকার উদ্যোগী: রুহুল কবির রিজভী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১২৭৫ Time View

নবাবগঞ্জে বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী।

দেশে ও বিদেশে অবস্থান করে একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও দলীয়ভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে জাতীয় কমিটি গঠন করে পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ, পাহারার ব্যবস্থা এবং ধর্মীয় পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করতে বলা হয়েছে।

শিক্ষার গুরুত্ব তুলে ধরলেন রিজভী

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের অবদানের কথা উল্লেখ করে রিজভী বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শিক্ষার বিকল্প নেই। প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হলে মানুষ প্রতারণা ও বৈষম্যের শিকার হতে পারে। তাঁর মতে, সর্বজনীন শিক্ষা মানুষের জন্মগত অধিকার।

বিদ্যালয়ের বিস্তৃত মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, পেশাগত জীবনে অবদান রাখার পাশাপাশি যাঁরা নিজের এলাকার উন্নয়নেও ভূমিকা রাখেন, তাঁরা সম্মানের যোগ্য। এ প্রসঙ্গে তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজের অবদানের কথা উল্লেখ করেন।

নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের উল্লেখযোগ্যসংখ্যক মানুষের বসবাসের কথা তুলে ধরে রিজভী বলেন, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এলাকার হিন্দু, মুসলমান ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের কাছে জনপ্রিয়। আসন্ন দুর্গাপূজা নিরাপদে সম্পন্ন করতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

শিক্ষার্থীদের উদ্দেশে রিজভী বলেন, জীবনকে অর্থবহ করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চাও প্রয়োজন। সুস্থ জীবন গঠনে ইতিবাচক বিনোদন ও শারীরিক কার্যক্রমে যুক্ত থাকার ওপর গুরুত্ব দেন তিনি।

পূজামণ্ডপে পাহারার ঘোষণা সংসদ সদস্যের

অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, বাংলাদেশ সবার দেশ। প্রত্যেকের নিজ নিজ ধর্ম ও জীবনধারা অনুসারে বেঁচে থাকার অধিকার রয়েছে। কেউ যেন অন্যের ধর্মকে ছোট করে না দেখে, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।

খন্দকার আবু আশফাক বলেন, যন্ত্রাইল ইউনিয়নের মানুষ তাঁকে দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসছেন। উপজেলা চেয়ারম্যান নির্বাচনে এবং জাতীয় সংসদ নির্বাচনে তাঁদের সমর্থনের কথা উল্লেখ করে তিনি এলাকার উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন। আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর দলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাধেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম হোসেন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, আবু শফিক খন্দকার মাসুদ এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হানিফসহ অন্যরা।

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে সরকার উদ্যোগী: রুহুল কবির রিজভী

প্রকাশের সময়ঃ ০৪:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬