ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

আইনজীবী হওয়ার পরীক্ষায় পাস করেননি, স্বীকার করলেন কেটি জাকারিয়া

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:১৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১২৬১ Time View

বার পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া বার পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর পেশাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিতেন কেটি। পাশাপাশি ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি অলাভজনক সংস্থার প্রধান আইনি উপদেষ্টা হিসেবেও নিজের পরিচয় তুলে ধরতেন তিনি।

গত মঙ্গলবার প্রেস সেক্রেটারি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা তাঁর আইন পেশার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি কোথায় বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তা জানতে চাওয়া হলে তাঁর উত্তর স্পষ্ট না হওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।

এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার ফক্স নিউজের একটি অনুষ্ঠানে উপস্থাপক শন হ্যানিটি কেটিকে সরাসরি প্রশ্ন করেন, তিনি বার পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারেননি কি না। জবাবে কেটি বলেন, ‘হ্যাঁ।’

দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নিয়েছিলেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অংশ নেইনি।’ এ সময় ছয় বছরের মধ্যে চার সন্তানের জন্ম দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে কেটি জানান, আইন পেশায় যুক্ত হওয়ার কোনো ইচ্ছা তাঁর কখনোই ছিল না।

৪১ বছর বয়সী কেটি ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটির আইন স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেন। তবে যুক্তরাষ্ট্রে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করলেই আইনজীবী হিসেবে কাজ করার অনুমতি পাওয়া যায় না। সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নিয়ম অনুযায়ী বার পরীক্ষায় উত্তীর্ণ হওয়াসহ প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হয়।

বৃহস্পতিবার রক্ষণশীল গণমাধ্যম রিয়েল আমেরিকা’স ভয়েসকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারেও বিষয়টি ব্যাখ্যা করেন কেটি। তিনি জানান, বার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। কিন্তু স্বামীর সঙ্গে চীনে চলে যাওয়ার পরিকল্পনা থাকায় পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিতে পারেননি।

কেটির ভাষ্য অনুযায়ী, চীনে যাওয়ার পরিকল্পনার কারণে বার পরীক্ষার ফলাফলকে তিনি তেমন গুরুত্ব দেননি। কারণ, সেখানে তাঁর বার সনদের প্রয়োজন হবে না বলে ধারণা করেছিলেন।

বার পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি স্বীকার করার পর তাঁর আইনগত যোগ্যতা ও অতীতের পেশাগত পরিচয় নিয়ে বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

আইনজীবী হওয়ার পরীক্ষায় পাস করেননি, স্বীকার করলেন কেটি জাকারিয়া

প্রকাশের সময়ঃ ০৬:১৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬