ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

মিরসরাইয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, পরে ধ্বংস

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১২৬১ Time View

চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে টাস্কফোর্স কমিটি। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বঙ্গোপসাগর উপকূলের বামনসুন্দরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে অভিযান চালিয়ে অবৈধভাবে পাতা এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বামনসুন্দরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ডের মিরসরাই শাখা সহযোগিতা করে।

মৎস্য বিভাগ জানায়, চলতি মাসের ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মিরসরাই উপজেলার বঙ্গোপসাগরের মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে।

এ সময়ে ইলিশ আহরণের পাশাপাশি মাছ পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময়ও নিষিদ্ধ। মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

মিরসরাইয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, পরে ধ্বংস

প্রকাশের সময়ঃ ১০:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬