ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের
নাটোরে

বাস-ট্রাক সংঘর্ষে ১৪ জন নিহত, অজ্ঞাতপরিচয় দুই চালকের বিরুদ্ধে পুলিশের মামলা

নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হওয়ার ঘটনায় দুই পরিবহনের অজ্ঞাতপরিচয় চালককে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন বনপাড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আকবর হোসেন।

এর আগে গতকাল ভোরে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন। নিহতদের মধ্যে ট্রাকের চালক আবুল কালাম আজাদ (৩২) ও বাসের চালক সোহেল রানাও (৩৬) রয়েছেন।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে কুয়াকাটা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী বাসটির সঙ্গে পঞ্চগড় থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে রাতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় দুই পরিবহনের অজ্ঞাতপরিচয় চালককে আসামি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক আলমগীর হোসেন নিশ্চিত করেছেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যার মধ্যেই সব মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আলমগীর হোসেন জানান, হতাহত ব্যক্তিরা সবাই ভিন্ন জেলার বাসিন্দা। কেউ বাদী হয়ে মামলা করতে থানায় আসেননি। তাই পুলিশ বাদী হয়ে সড়ক নিরাপত্তা আইনে মামলা করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্তে আসামি শনাক্ত হলে এবং তিনি বেঁচে থাকলে অবশ্যই তাঁকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলাটি তদন্ত করবে হাইওয়ে থানা।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

নাটোরে

বাস-ট্রাক সংঘর্ষে ১৪ জন নিহত, অজ্ঞাতপরিচয় দুই চালকের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রকাশের সময়ঃ ০৬:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬