ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সখ্য প্রমাণিত হয়েছে: রিজভীর অভিযোগ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১২৭৩ Time View

শান্তিনগর মোড়ে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, সম্প্রতি জামায়াত এমন প্রচারণা চালাচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির যোগাযোগ রয়েছে। তাঁর মতে, আওয়ামী লীগ মূলত অপপ্রচারনির্ভর একটি দল, আর সেই প্রচারণায় এখন আরেকটি দল যুক্ত হয়েছে। তিনি বলেন, ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, দুই দলের রাজনৈতিক আচরণ ও ভাষা প্রায় হুবহু এক।

সদ্যসমাপ্ত শারদীয় দুর্গাপূজার সফল আয়োজন নিয়ে সরকারের পদক্ষেপের প্রশংসা করেন রিজভী। তিনি বলেন, বর্তমান সরকারের আন্তরিকতা ও নিষ্ঠার কারণেই সারা দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব উদযাপিত হয়েছে।

দেশের চিকিৎসাসেবা প্রসঙ্গে রিজভী আশ্বাস দেন, ন্যূনতম চিকিৎসার অভাবে যেন কোনো সাধারণ মানুষের প্রাণহানি না ঘটে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই কর্মসূচিতে এডিস মশা নিধন ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পথচারী ও দোকানদারদের মধ্যে ব্যাপকভাবে লিফলেট বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সখ্য প্রমাণিত হয়েছে: রিজভীর অভিযোগ

প্রকাশের সময়ঃ ০৫:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬