ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

টেস্টে ৪৫০ উইকেট: ১৪৯ বছরের ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার মিচেল স্টার্ক

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১২৭৩ Time View

টেস্ট ক্যারিয়ারের ৪৫০তম উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস করছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।

টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ৩৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার টেস্টে ৪৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে প্রথম বাঁহাতি বোলার হিসেবে এই কীর্তি গড়লেন।

দক্ষিণ আফ্রিকার গেবেখায় অনুষ্ঠিত টেস্টের তৃতীয় দিনে প্রোটিয়া ব্যাটার উইয়ান মুল্ডারকে ফিরিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ৪৫০তম উইকেটটি তুলে নেন স্টার্ক।

এই উইকেটের মাধ্যমে টেস্টে বাঁহাতি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন স্টার্ক। এর আগে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম ৪১৪ উইকেট এবং শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ৪৩৩ উইকেট নিয়েছিলেন। বাঁহাতি বোলার হিসেবে ৪৫০ উইকেটের এই উচ্চতায় আর কেউ পৌঁছাতে পারেননি।

শুধু বাঁহাতিদের মধ্যেই নয়, বল সংখ্যার বিচারে টেস্টে দ্রুততম ৪৫০ উইকেটের বিশ্বরেকর্ডও এখন স্টার্কের দখলে। এই মাইলফলকে পৌঁছাতে তাঁর লেগেছে মাত্র ২০ হাজার ৫৭৭ বল। এতে তিনি ভেঙে দিয়েছেন স্বদেশী কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার ২৩ হাজার ৪৭৪ বলের রেকর্ড। অর্থাৎ ম্যাকগ্রার চেয়ে ২ হাজার ৮৯৭ বল কম করেই এই কীর্তি গড়লেন স্টার্ক।

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসেও এটি বিশেষ অর্জন। শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও নাথান লায়নের পর অজিদের হয়ে চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৪৫০ উইকেটের ক্লাবে নাম লেখালেন তিনি। বয়স ৩৬ হলেও গতি ও সুইংয়ের ধার যে একটুও কমেনি, এই কীর্তিতে তা আবারও প্রমাণ করলেন স্টার্ক।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

টেস্টে ৪৫০ উইকেট: ১৪৯ বছরের ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার মিচেল স্টার্ক

প্রকাশের সময়ঃ ০৫:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬