ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সিন্ডিকেটের কবজায় ডিজেলের বাজার – বিপাকে কৃষক

সিন্ডিকেটের কবজায় ডিজেলের বাজার, বিপাকে কৃষক ডিজেলের জন্য একটি ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়।

ঝিনাইদহে ডিজেলের বাজারে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি দামে ডিজেল বিক্রির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। এতে বোরো মৌসুমসহ সামগ্রিক কৃষি উৎপাদনে ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ছয়টি উপজেলাতেই সরকার নির্ধারিত দামে ডিজেল পাওয়া যাচ্ছে না। নির্ধারিত প্রতি লিটার ১০০ টাকার পরিবর্তে খোলা বাজারে ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে সেচনির্ভর কৃষিকাজে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অভিযোগ রয়েছে, ডিপো থেকে তেল পাম্পে সরবরাহ স্বাভাবিক থাকলেও খুচরা পর্যায়ে তা সময়মতো পৌঁছাচ্ছে না। এ সুযোগে একটি অসাধু চক্র গোপনে ডিজেল মজুদ করে পরে বেশি দামে বাজারে ছাড়ছে। এতে সাধারণ কৃষকদের বাধ্য হয়ে অতিরিক্ত দামে ডিজেল কিনতে হচ্ছে।

সদর উপজেলার বেলেখাল গ্রামের কৃষক রইচ উদ্দীন বলেন, সার ও বীজের দাম আগেই বেড়েছে, তার সঙ্গে ডিজেলের বাড়তি দাম যোগ হওয়ায় চাষাবাদ কঠিন হয়ে পড়েছে।
একই উপজেলার চাপড়ী এলাকার কৃষক আব্দুল রহিম জানান, ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিজেল পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে।

জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আনোয়ারুজ্জামান আজাদ বলেন, বাজারে কার্যকর তদারকি না থাকলে এ ধরনের সিন্ডিকেট ভাঙা কঠিন। সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত মনিটরিং জোরদারের ওপর তিনি গুরুত্ব দেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান জানান, মাঠপর্যায়ে কৃষকদের ভোগান্তির বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে এবং জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, কোথাও কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কিছু এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, কৃষকের স্বার্থ রক্ষায় প্রশাসন কোনো ধরনের অনিয়ম সহ্য করবে না এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সার্বিক পরিস্থিতিতে কৃষি খাতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আসন্ন মৌসুমে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সিন্ডিকেটের কবজায় ডিজেলের বাজার – বিপাকে কৃষক

প্রকাশের সময়ঃ ০১:৫৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬