ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৩২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১২৭৩ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী চেসি ত্রিপুরা (সংগৃহীত ছবি)

সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তিনি মারা যান। চেসি মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান চেসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমি বিকেল পর্যন্ত হাসপাতালে ছিলাম। পরে রাতে চিকিৎসকেরা আনুষ্ঠানিকভাবে চেসিকে মৃত ঘোষণা করেছেন। হাসপাতাল থেকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।”

চেসি ত্রিপুরা রাবির মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার বিবরণ

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাজশাহীর বাগমারায় এক সহপাঠীর বাসায় পূজার দাওয়াতে গিয়েছিলেন চেসি ও তাঁর আরেক সহপাঠী। সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশায় তাঁরা ক্যাম্পাসে ফিরছিলেন। পথে দুর্গাপুর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান চেসি।

চিকিৎসার ধাপ

দুর্ঘটনার পর চেসিকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেল না রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে

প্রকাশের সময়ঃ ০৯:৩২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬