ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী হামের টিকা ক্রয় ও বিতরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিশন পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর হবে ডিসেম্বর থেকে সাংবাদিক ও গণমাধ্যম মালিককে গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী

গাজীপুরের জয়দেবপুরে বাড়িতে আগুন, দুই শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১২৮১ Time View

গাজীপুরের জয়দেবপুরের মাঝিখোলায় আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি (ছবি: সংগৃহীত)

গাজীপুরের জয়দেবপুরের মাঝিখোলায় একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নিজেদের বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মুদি দোকান ব্যবসায়ী মহসিন প্রধান রুবেল (৩২), তাঁর স্ত্রী সাদিয়া বেগম (২৬) এবং তাঁদের দুই ছেলে সোয়াদ প্রধান (৩) ও সাহেন প্রধান (৬)।

দগ্ধ মহসিন প্রধানের ভাগ্নি সুমাইরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে বসতঘরের জানালা দিয়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে তাঁদের সন্দেহ। তাঁর ভাষ্য অনুযায়ী, বাড়ির গেটসংলগ্ন ডাইনিং রুমের সোফায় আগুন জ্বলতে দেখে মহসিন পানি ঢেলে তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে, এতে একই পরিবারের চারজন দগ্ধ হন।

সুমাইরার দাবি, পানি দেওয়ার পরও আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। তাই তাঁদের ধারণা, আগুন লাগানোর ক্ষেত্রে গানপাউডারজাতীয় কোনো পদার্থ ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ কী এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর দগ্ধ চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদারও বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গাজীপুরের জয়দেবপুরে বাড়িতে আগুন, দুই শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ

প্রকাশের সময়ঃ ০৫:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬