ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, ডিলারের দোকানে ক্ষোভ ও পুলিশ মোতায়েন ইবির পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি ৫ হাজার টাকা, নিবন্ধন শুরু ৫ নভেম্বর পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা নেতা লিউ হাইশিং

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং, ভিডিও ভাইরাল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১২৮২ Time View

নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিংয়ের ভাইরাল ভিডিওর একটি অংশ (ছবি: সংগৃহীত)

নওগাঁর মান্দা উপজেলায় একটি অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে সালাম এবং অন্যান্য ধর্ম ও জাতির মানুষকে আদাব ও শুভেচ্ছা জানানো হয়।

এরপর প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে ফিরবেন। দলমত নির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনাটি বৃহস্পতিবারের। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং, ভিডিও ভাইরাল

প্রকাশের সময়ঃ ০৫:২৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬