ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের
সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন ও হাসনাত

এনসিপির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১২৭০ Time View

এনসিপির পুনর্গঠিত ১৯৫ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। নতুন এই কমিটিতে আগের ‘মুখ্য মুখপাত্র’ ও ‘মুখপাত্র’ পদ রাখা হয়নি। এর বদলে যুক্ত হয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও যুগ্ম সদস্যসচিব পদ।

শুক্রবার দুপুরে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে আহ্বায়ক পদে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন আগের মতোই দায়িত্বে আছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ।

সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে এসেছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্য গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে আলাউদ্দীন মোহাম্মদ আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সদস্যসচিব এবং এস. এম. সাইফ মুস্তাফিজ কোষাধ্যক্ষ (যুগ্ম সদস্যসচিব) হয়েছেন। এ ছাড়া যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

বিশাল এই কমিটিতে মোট ২৪ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। তাঁদের মধ্যে আছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, সানি আব্দুল হক, মাহবুব আলম, মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ. কে. ফ্লোরা।

বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, গঠনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করা এবং রাজনৈতিক অঙ্গনে আরও সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যেই এই পুনর্গঠন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন ও হাসনাত

এনসিপির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশের সময়ঃ ১১:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬