ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে ডুবে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়। এ ঘটনায় কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নতুন করে নিখোঁজের তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

এদিকে নিহতদের মধ্যে রাজবাড়ী জেলার ১৮ জনের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এককালীন ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত

প্রকাশের সময়ঃ ০১:০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬