ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
প্রশাসনের জোর প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে হাম প্রতিরোধে ৪৫ হাজার ডোজ টিকা শুরু রবিবার

গতকাল বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নির্মূলে ব্যাপক টিকাদান কর্মসূচি সফল করতে করণীয় নির্ধারণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদ এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
সভায় জানানো হয়, জেলায় হামের প্রাদুর্ভাব রোধে আগামী রবিবার থেকে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।

এ কর্মসূচির আওতায় প্রায় ৪৫ হাজার ডোজ টিকা প্রয়োগ করা হবে। প্রধান অতিথি ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, “হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকা নিশ্চিত করতে পারলে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাম প্রতিরোধে লক্ষ্যমাত্রাভুক্ত শিশুর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৮১৪ জন। এ বিপুল সংখ্যক শিশুকে টিকার আওতায় আনতে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাবুদ্দীন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মশিউর রহমান টিকাদান কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন কৌশল তুলে ধরেন। তারা জানান, প্রত্যন্ত এলাকাতেও টিকা পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে টিকা সংগ্রহে সহায়তার জন্য ২ লাখ ২০ হাজার টাকার একটি চেক জেলা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। অতিথিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে এমন সহযোগিতা টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করবে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইকরামুল হক নাহিদ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির মুন্সি, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তৌফিক আজিজ, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভা থেকে দ্রুত সময়ের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় এনে চাঁপাইনবাবগঞ্জকে হামমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

প্রশাসনের জোর প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে হাম প্রতিরোধে ৪৫ হাজার ডোজ টিকা শুরু রবিবার

প্রকাশের সময়ঃ ০১:৫৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬