ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী হামের টিকা ক্রয় ও বিতরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিশন পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর হবে ডিসেম্বর থেকে সাংবাদিক ও গণমাধ্যম মালিককে গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী

রংপুরে সড়ক বিভাজকে ধাক্কা লেগে বাস উল্টে নিহত ১, আহত ২০

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১২৫০ Time View

রংপুরের তারাগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

রংপুরের তারাগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা লেগে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজার এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ইকরচালী বাজার এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি সড়ক বিভাজকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের যাত্রীরা হতাহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁদের মধ্যে কারও অবস্থা গুরুতর কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রংপুরে সড়ক বিভাজকে ধাক্কা লেগে বাস উল্টে নিহত ১, আহত ২০

প্রকাশের সময়ঃ ০৮:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬