ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

ব্যালন ডি’অর জয়ের পর কেইনকে বায়ার্নের সংবর্ধনা, মাঠে ৬ গোল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:৫৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১২৪৭ Time View

ব্যালন ডি’অর জয়ের পর হ্যারি কেইনকে ‘গার্ড অব অনার’ দিয়ে সংবর্ধনা জানিয়েছেন বায়ার্ন মিউনিখের সতীর্থরা।

ব্যালন ডি’অর জয়ের আনন্দের রেশ এখনো কাটেনি হ্যারি কেইনের। চারদিক থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পাচ্ছেন ইংল্যান্ডের এই তারকা। এবার সতীর্থদের কাছ থেকেও পেয়েছেন বিশেষ সম্মান। বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা তাঁকে দিয়েছেন ‘গার্ড অব অনার’।

মাকডেবুর্গের বিপক্ষে ম্যাচের আগে মাঠে প্রবেশের সময় সতীর্থদের কাছ থেকে এ সংবর্ধনা পান কেইন। হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাবও দেন তিনি। তবে ম্যাচে খেলেননি এই ইংলিশ তারকা, ছিলেন বেঞ্চে।

কেইন না খেললেও গোলের উৎসবে কমতি ছিল না বায়ার্নের। দ্বিতীয় স্তরের ক্লাব মাকডেবুর্গকে ৬-১ গোলে হারিয়ে জার্মান কাপের পরের রাউন্ডে উঠেছে তারা। দলের হয়ে জোড়া গোল করেছেন মাইকেল ওলিসে।

এ ছাড়া বায়ার্নের জয়ে একটি করে গোল করেন ইসমায়েল সাইবারি, আলফুঁস ডেভিস, নাথানিয়েল ব্রাউন ও ডেভিড দাইবার।

গত সোমবার ফ্রান্স ফুটবলের আয়োজনে ব্যালন ডি’অর অনুষ্ঠানে কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন কেইন। গত ২৫ বছরে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছেন তিনি।

বায়ার্নের হয়ে ৪৫ বছরের মধ্যে প্রথম এবং ১৯৯৬ সালের পর জার্মানির কোনো ক্লাবের প্রথম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জয়ের কীর্তিও গড়েছেন এই স্ট্রাইকার।

বায়ার্নের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন কেইন। এর আগে ক্লাবটির হয়ে এ পুরস্কার জিতেছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, গার্ড মুলার ও কার্ল-হেইঞ্জ রুমেনিগে। সর্বশেষ ১৯৮১ সালে পুরস্কারটি জিতেছিলেন রুমেনিগে।

কেইনের এই পুরস্কার জয়ের পেছনে ছিল গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৭৩ গোল করেন তিনি। ইউরোপীয় ক্লাব ফুটবলে মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও হন এই ইংলিশ স্ট্রাইকার। তাঁর পারফরম্যান্সে বায়ার্ন জেতে বুন্ডেসলিগা ও জার্মান কাপ।

এরপর বিশ্বকাপে ইংল্যান্ডের হয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দেন কেইন। টুর্নামেন্টে ছয় গোল করেন তিনি। ইংল্যান্ড আসর শেষ করে তৃতীয় স্থানে থেকে।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

ব্যালন ডি’অর জয়ের পর কেইনকে বায়ার্নের সংবর্ধনা, মাঠে ৬ গোল

প্রকাশের সময়ঃ ১১:৫৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬