ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

গৌরনদীতে গণঅধিকার পরিষদের বিনিময়

গতকাল রোববার এ সভা হয়।

বরিশালের গৌরনদী উপজেলায় উন্নয়ন ত্বরান্বিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যাপক মতবিনিময় সভা। রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় গৌরনদীর কারিতাস অফিস মিলনায়তনে এ সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ (জিওপি) গৌরনদী উপজেলা শাখা।

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাব ও পৌর নাগরিক কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হানান, গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও সমাজসেবক আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির শরীফ এবং সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বাদশা সিকদার।

গণঅধিকার পরিষদ গৌরনদী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা গৌরনদীর সার্বিক উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব ও অঙ্গীকার তুলে ধরেন।

বক্তারা বলেন, একটি টেকসই ও গণমুখী সমাজ গঠনের জন্য সর্বপ্রথম প্রয়োজন জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। সরকারি ও বেসরকারি প্রতিটি পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়। একইসঙ্গে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বর্তমান প্রেক্ষাপটে মাদক সমস্যা একটি বড় সামাজিক সংকট হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, নারীদের নিরাপদ ও সম্মানজনক অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। তাই কর্মক্ষেত্র, শিক্ষা ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও বক্তব্য রাখেন— গণঅধিকার পরিষদ গৌরনদী পৌর শাখার আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, টরকি বন্দর বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. অলিউল ইসলাম, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রমানন্দ ঘরামী, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নিশান হাওলাদার, নারী বিষয়ক সম্পাদক মোসা. কানিজ ফাতেমা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ উপজেলা সভাপতি মেহেদী হাসান তানভীর এবং গৌরনদী ডিবেটিং সোসাইটির সভাপতি মো. বাপ্পি শিকদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় সুশীল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা মতামত তুলে ধরেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সংলাপ নিয়মিত আয়োজন করা হলে গৌরনদীতে অংশগ্রহণমূলক উন্নয়ন, সুশাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা আরও শক্তিশালী হবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

গৌরনদীতে গণঅধিকার পরিষদের বিনিময়

প্রকাশের সময়ঃ ০১:১৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬