ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা হয়।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় নববর্ষ উদযাপনকে ঘিরে নানা কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী । তিনি নববর্ষ উদযাপনকে সুষ্ঠু, নিরাপদ ও বর্ণাঢ্য করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
সভায় নববর্ষের দিন মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিপ্লব কুমার মজুমদার, স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষক অফিসার (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আব্দুল মতিন, আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট মোঃ আরিফুল ইসলাম, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মোঃ মজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি উপ-পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর জেলা সভাপতি মোহাঃ জোনাব আলী, জেলা কারাগারের জেল সুপার মো: আমজাদ হোসেন,
ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন,জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন, দৈনিক চাঁপাই দর্পণ ও দৈনিক অধিকার ডট কমের নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলী,
জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধরা সভায় উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এবারের বাংলা নববর্ষ উদযাপন হবে আনন্দঘন ও উৎসবমুখর।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ১২:১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬