ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

সিলেট টেস্টে বাংলাদেশ দলে এক পরিবর্তন, বাদ মমিনুল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৩১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১২৩৯ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দলে জায়গা পেয়েছেন ব্যাটার অমিত হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা টেস্টের দল থেকে একমাত্র পরিবর্তন হিসেবে দলে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান। মাথায় আঘাত পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট টেস্টের জন্য দল ঘোষণা করে বিসিবি। প্রথম টেস্টে মাথায় আঘাত পাওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কনকাশনবিষয়ক নিয়ম অনুযায়ী অন্তত সাত দিন মাঠের বাইরে থাকতে হবে মমিনুলকে। তাঁর অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন অমিত হাসান।

ঢাকা টেস্টের দলে থাকা বাকি ক্রিকেটাররা সিলেট টেস্টের জন্যও নিজেদের জায়গা ধরে রেখেছেন। আগামী মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

সিলেট টেস্টে বাংলাদেশ দলে এক পরিবর্তন, বাদ মমিনুল

প্রকাশের সময়ঃ ০৮:৩১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬