ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

গৌরনদীর সুন্দরদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার

গৌরনদীর সুন্দরদী এলাকার পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার হওয়া ককটেল নিরাপদে সরিয়ে নিচ্ছেন এসআরবির সদস্যরা।।

বরিশালের গৌরনদী উপজেলায় একটি পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি (SRB) বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে টরকী পান ভাণ্ডার ও কবির ঘরামীর বাড়ির মাঝামাঝি একটি পরিত্যক্ত স্থানে ককটেলের মতো কিছু বস্তু পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা দ্রুত গৌরনদী থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুরো এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখা হয়। পরে খুলনা-৬ এসআরবির বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় দুপুর সোয়া ২টার দিকে ককটেলগুলো নিরাপদে উদ্ধার করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এগুলো ওই স্থানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

গৌরনদীর সুন্দরদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার

প্রকাশের সময়ঃ ০২:৩৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬