ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দাম কমার পর যে দামে বাজারে বিক্রি হচ্ছে সোনার ভরি গাইবান্ধায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলু গ্রেপ্তার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা আজ ছয় ঘণ্টা টোল ফ্রি থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুমের সময়ে অনিয়ম থাকলে বাড়ে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি, বলছে নতুন গবেষণা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক হেনস্তা: প্রশ্ন করাই কি অপরাধ? জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের দিনাজপুর অঞ্চলে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে মহিলাদলের সভা আয়োজন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির দুঃখ প্রকাশ

বায়ুদূষণের কারণে দিল্লি থেকে সরানো হলো ভারত-শ্রীলঙ্কা ম্যাচ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণের মধ্যে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বায়ুদূষনের মধ্যে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৩ ডিসেম্বর দিল্লিতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি হবে দক্ষিণ-পূর্ব উপকূলীয় শহর বিশাখাপত্তনমে।

বিসিসিআই জানিয়েছে, দিল্লির স্টেডিয়ামে সম্ভাব্য আবহাওয়াজনিত সমস্যা এবং প্রস্তাবিত সংস্কারকাজের বিষয় বিবেচনায় নিয়ে ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমার ২৫ গুণ বেশি দূষণ

শুক্রবার (৬ নভেম্বর) দিল্লির বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ করা দৈনিক সীমার ২৫ গুণেরও বেশি ছিল বলে বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যের বরাতে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শীতকালে তাপমাত্রা কমে গেলে ঠান্ডা বাতাস দূষিত কণাকে ভূপৃষ্ঠের কাছাকাছি আটকে রাখে। ফলে বাতাসে ক্ষতিকর সূক্ষ্ম কণা পিএম ২.৫-এর ঘনত্ব বেড়ে যায়। দূষণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫-এর পরিমাণ ৮০০ মাইক্রোগ্রাম ছাড়িয়ে যেতে পারে, যা ডব্লিউএইচওর ২৪ ঘণ্টার নির্দেশিত সীমার ৫০ গুণেরও বেশি।

বায়ুদূষণে বিপুল প্রাণহানির তথ্য

ফিনল্যান্ডভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) এক বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৩ সালে দিল্লিতে বায়ুদূষণের কারণে আনুমানিক ১৭ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। ওই বছর শহরটির মোট মৃত্যুর প্রায় ১৫ শতাংশের জন্য দায়ী ছিল বায়ুদূষণ। বিশ্লেষণ অনুযায়ী, এটি দিল্লিবাসীর স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় একক ঝুঁকির কারণ ছিল।

দীপাবলি ঘিরে দূষণ বাড়ার আশঙ্কা

এদিকে, আগামী রোববার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দীপাবলি উদযাপিত হবে। এ উৎসবে আতশবাজি পোড়ানোর প্রচলন থাকায় দিল্লির বায়ুদূষণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শীতকালীন আবহাওয়া ও আতশবাজির ধোঁয়া মিলিয়ে আগে থেকেই দূষিত শহরটির বাতাসের মান আরও খারাপ হওয়ার ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত সামনে এসেছে।

জনপ্রিয় সংবাদ

দাম কমার পর যে দামে বাজারে বিক্রি হচ্ছে সোনার ভরি

বায়ুদূষণের কারণে দিল্লি থেকে সরানো হলো ভারত-শ্রীলঙ্কা ম্যাচ

প্রকাশের সময়ঃ ০৭:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬