
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তিনি দুজনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানান। এরপর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
মোনাজাতে দিবসটি উপলক্ষে প্রয়াত দুই নেতার আত্মার শান্তি কামনা করা হয়। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্যও প্রার্থনা করা হয়।
অধিকার ডেস্কঃ 



















