ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মায়ের কিডনি পেয়েও শেষরক্ষা হলো না বেরোবি শিক্ষার্থী জাহিদের হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

ঈশ্বরগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজা উদ্ধারসহ আটক ৪

ঈশ্বরগঞ্জ থানার চৌরাস্তা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি বিশেষ দল অভিযান চালায়।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রোবক্স গাড়িও জব্দ করা হয়েছে। র‌্যাব বলছে, চক্রটি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক সরবরাহ নেটওয়ার্কের সঙ্গে জড়িত।

রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ঈশ্বরগঞ্জ থানার চৌরাস্তা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি সাদা রঙের প্রোবক্স গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হলে চালকসহ যাত্রীবেশে থাকা চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. সাদ্দাম সরকার (৩৩), মোজাম্মেল (২২), মো. আলা উদ্দিন মিয়া (২০) এবং মো. নয়ন সরকার (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রোবক্স গাড়িটির বডির সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক বহনে অভিনব কৌশল ব্যবহার করায় এটি একটি সুসংগঠিত চক্রের কাজ বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-১৪ জানায়, মাদক পাচারকারীরা প্রায়ই সাধারণ যাত্রীবাহী বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করে। তবে গোয়েন্দা নজরদারি ও তথ্যভিত্তিক অভিযানে এমন চক্রগুলোকে আইনের আওতায় আনা হচ্ছে।

অভিযানে ব্যবহৃত প্রোবক্স গাড়িটি জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নিতে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী ও বিভিন্ন জেলা থেকে মাদক এনে দেশের অভ্যন্তরে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

স্থানীয় সচেতন মহল বলছে, ঈশ্বরগঞ্জসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে মাদকবিরোধী এমন ধারাবাহিক অভিযান তরুণ সমাজকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মায়ের কিডনি পেয়েও শেষরক্ষা হলো না বেরোবি শিক্ষার্থী জাহিদের

ঈশ্বরগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজা উদ্ধারসহ আটক ৪

প্রকাশের সময়ঃ ০৭:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬