ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের বিরুদ্ধে রিট খারিজ চট্টগ্রামের ফরেস্ট গেটে যুবককে গুলি, মোটরসাইকেলে আসে পাঁচ দুর্বৃত্ত হোমনায় ফুটবল খেলতে গিয়ে মাঠে লুটিয়ে পড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী, মৃত্যু প্রথম ব্যবসায় ব্যর্থতা থেকে শিক্ষা, ১০ প্রতিষ্ঠানে বিনিয়োগ সামান্থার ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ১ জানুয়ারি, পরীক্ষা ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে বাসে অগ্নিকাণ্ড, নিউমার্কেটে ককটেল বিস্ফোরণের অভিযোগ জলবায়ু অর্থায়ন নিয়ে বিরোধের মধ্যেই শুরু কপ-৩১ সম্মেলন শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদের নেতা বহিষ্কার ঈশ্বরদী হয়ে চলবে না চিত্রা এক্সপ্রেস, ক্ষুব্ধ নাগরিক সমাজ এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য

চট্টগ্রামের ফরেস্ট গেটে যুবককে গুলি, মোটরসাইকেলে আসে পাঁচ দুর্বৃত্ত

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১২৩২ Time View

চট্টগ্রামের পাঁচলাইশের ফরেস্ট গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ইমতিয়াজ সুলতান ইকরাম চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এবার ইমতিয়াজ সুলতান ইকরাম ওরফে সুলতান ইকরাম (২৮) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইমতিয়াজ মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ইমতিয়াজের স্ত্রী সূচি অভিযোগ করেন, বড় সাজ্জাদ বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে এসে তাঁর স্বামীকে গুলি করেছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে ওই যুবককে গুলি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সোমবার দুপুর সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এর আগে গত ১ জুলাই একই এলাকায় গুলিতে আজাদ (২৫) নামে এক যুবক নিহত হন। তিনি পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির রশীদের ছেলে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাঁকে গুলি করে। পরে সহযোগীরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমতিয়াজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এসআরবি-৭ তাঁকে গ্রেপ্তার করেছিল।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের বিরুদ্ধে রিট খারিজ

চট্টগ্রামের ফরেস্ট গেটে যুবককে গুলি, মোটরসাইকেলে আসে পাঁচ দুর্বৃত্ত

প্রকাশের সময়ঃ ১০:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬