ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ মৃত্যুর খবরেই থেমে গেল বড় ভাইয়ের জীবন, পাশাপাশি চিরনিদ্রায় দুই ভাই ভৈরব বাসস্ট্যান্ডে অভিযান, ইয়াবাসহ আটক দম্পতি ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই দালালের কারাদণ্ড বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব, জানাল কৃষি মন্ত্রণালয় যুবলীগ নেতার নির্দেশে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ- গ্রেপ্তার-১ ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে তেলবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ইবির ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ বেরোবিতে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

পুলিশ সুপারের আশ্বাসে ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে আমরণ অনশন প্রত্যাহার

ময়মনসিংহের শহীদ সাগর চত্বরে স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে অনশনে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুরু হওয়া আমরণ অনশন প্রত্যাহার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পুলিশ সুপারের আশ্বাসের পর সোমবার (৯ নভেম্বর) শহীদ সাগর চত্বরে অবস্থানরত নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সারদা ঘোষ রোড এলাকায় শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে স্মৃতিস্তম্ভের সামনে অনশন শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতারা।

অনশনকারীদের দাবি ছিল, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

অনশন চলাকালে আন্দোলনের নেতারা অভিযোগ করেন, শহীদের স্মৃতিস্তম্ভে হামলা শুধু একটি স্থাপনায় আগুন দেওয়া নয়, বরং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তার জন্যও হুমকি। তাঁরা এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক সদস্যসচিব আলী হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অথচ সেই শহীদের স্মৃতিস্তম্ভেই আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। জড়িতদের গ্রেপ্তারের দাবিতেই তাঁরা অনশনে বসেছিলেন।

জেলা শাখার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু এ ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে বর্তমান সদস্যসচিব খলিলুর রহমান ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি প্রশাসনিক সংস্কারের দাবি জানান।

এদিকে ময়মনসিংহের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে। পুলিশ সুপারের আশ্বাসের পর আন্দোলনকারীরা আমরণ অনশন প্রত্যাহার করেন। তবে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি তাঁরা পুনর্ব্যক্ত করেন।

২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ধ্যা ৭টার দিকে নগরীর মিন্টু কলেজ এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

তাঁর স্মৃতি ধরে রাখতে আন্দোলনকারীরা ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং সেখানে তাঁর ছবিসংবলিত একটি স্টিলের স্মৃতিফলক স্থাপন করেন।

অনশন প্রত্যাহার হলেও এখন সবার দৃষ্টি পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে। আন্দোলনকারীদের প্রত্যাশা, পুলিশ সুপারের আশ্বাস অনুযায়ী দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপ

পুলিশ সুপারের আশ্বাসে ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে আমরণ অনশন প্রত্যাহার

প্রকাশের সময়ঃ ১১:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬