ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইবিতে ছাত্রশক্তির ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার সরাল প্রশাসন কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: নাহিদ ইসলাম

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা না গেলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১১ জুলাই) যশোর ঈদগাহ মোড়ে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

“গত ১৬ বছরে নির্বাচন কমিশনে সবচেয়ে বেশি দলীয়করণ হয়েছে। তিনটি জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নেই,” বলেন নাহিদ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণঅভ্যুত্থানের পরও যদি নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কার না হয়, তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। তবে আমরা এই অন্ধকার আসতে দেব না।”

বিচার সংস্কার ও নতুন সংবিধানের ওপর ভিত্তি করে নতুন ধারার রাজনীতি গড়ার অঙ্গীকার করে তিনি বলেন, “আমরা ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র চাই, যেখানে প্রশাসনে দলীয়করণ থাকবে না, বিচারব্যবস্থা হবে স্বাধীন।”

নাহিদ ইসলাম আরও বলেন, “কেউ কেউ দাবি করে তাদের কোটি কোটি সমর্থক রয়েছে। অথচ আমরা ১০-২০ জন মানুষ নিয়ে হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলনেই জনতা যুক্ত হয়েছে, তারাই আমাদের প্রকৃত শক্তি।”

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের ঘোষণা দিয়ে তিনি কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বানও জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, এবং অন্যান্য নেতৃবৃন্দ। জনসভাটি সঞ্চালনা করেন এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস ইসলাম।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: নাহিদ ইসলাম

প্রকাশের সময়ঃ ০৪:৩৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫