ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইবিতে ছাত্রশক্তির ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার সরাল প্রশাসন কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

প্রথম আলোর সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদনঃ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক, প্রকাশক ও গ্রাফিক্স ডিজাইনারের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত মামলাটি গ্রহণ করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গত ২৮ এপ্রিল নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলার আবেদন করেন। 

পত্রিকাটিতে প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। 

অভিযোগ তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। 

মামলায় অভিযোগে বলা হয়েছে, গত ৩০ মার্চ দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পাতার ২য়, ৩য় এবং ৪র্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামের একটি ‘ব্যাঙ্গাত্মক কার্টুন’ প্রকাশ করা হয়। এতে কুকুরের ছবি ছিল। ওই ‘ব্যাঙ্গাত্মক কার্টুনে’ ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোর সম্পাদক-প্রকাশকের বিরুদ্ধে আদালতে মামলা

প্রকাশের সময়ঃ ০৯:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫