ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইবিতে ছাত্রশক্তির ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার সরাল প্রশাসন কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে উত্তরা ট্রাফিক বিভাগ

মোঃ মমিনঃ তেইশ হাজার পিস ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে উত্তরা ট্রাফিক বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মো. আব্দুল হামিদ(২৮) ও মো. রাহাত উল্লাহ। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

উত্তরা ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই ২০২৫) বিকেল আনুমানিক ০৫.২৫ ঘটিকার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ মুখের গোলচত্বরে ট্রাফিক বিভাগের নিয়মিত চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটরসাইকেলকে থামার জন্য সংকেত দেওয়া হয়। 

উক্ত মোটরসাইকেলের কাগজপত্র চেক করার সময় পেছনে বসা মোটরসাইকেল আরোহী মো. আব্দুল হামিদের ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হলে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ২৩,০০০(তেইশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ট্রাফিক বিভাগ সূত্রে আরও জানা যায়, সম্প্রতি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের প্রেক্ষিতে মোটরসাইকেল তল্লাশি জোরদার করা হয়েছে। এছাড়া কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধেও ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে উত্তরা ট্রাফিক বিভাগ

প্রকাশের সময়ঃ ০৯:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫