ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইবিতে ছাত্রশক্তির ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার সরাল প্রশাসন কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তি, ভারতের শুল্ক ২০ শতাংশের কম হতে পারে

অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি করতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত। ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, এই চুক্তির আওতায় ভারতের পণ্যে শুল্কের হার ২০ শতাংশের নিচে নামতে পারে। ফলে দক্ষিণ এশিয়ায় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুবিধাজনক জায়গায় চলে যাবে ভারত।

আলোচনা এমন পর্যায়ে আছে, যেখানে ভারত আশা করছে, গত সপ্তাহে ট্রাম্প যেভাবে ২২টি দেশকে চিঠি পাঠিয়ে শুল্কের হার জানিয়েছেন এবং ট্রুথ সোশ্যালে তা প্রকাশ করেছেন, ভারতের বেলায় তা হবে না। ভারত আশা করছে, বিবৃতির মাধ্যমে বিষয়টি জনসমক্ষে প্রকাশিত হবে।

এসব আলোচনা গোপনে হচ্ছে। তাই সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে ইকোনমিক টাইমসকে এ তথ্য জানিয়েছে। অন্তর্বর্তী চুক্তি হলে উভয় পক্ষ চলমান আলোচনা অব্যাহত রাখার সুযোগ পাবে। সেই সঙ্গে বড় পরিসরের চুক্তির আগে ভারত অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির সময় পাবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তি, ভারতের শুল্ক ২০ শতাংশের কম হতে পারে

প্রকাশের সময়ঃ ০৫:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫