ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইবিতে ছাত্রশক্তির ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার সরাল প্রশাসন কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

মাহবুব উল আলম হানিফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক

মসিউর রহমান,স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও তাঁর স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, মাহবুব উল আলম হানিফ ও তাঁর স্ত্রী পরস্পরের সহায়তায় ও যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁদের নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

দুই ছেলে ও এক মেয়ের বিরুদ্ধে সম্পদের নোটিশ জারি

আওয়ামী লীগ নেতা হানিফের বড় ছেলে ফাহিম আফসার আলম ও ছোট ছেলে ফারহান সাদিক আলমের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে কমিশন নোটিশ জারি করেছে। সেই সঙ্গে মেয়ে তানিশা আলমের যাবতীয় সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করা হয়। 

জনপ্রিয় সংবাদ

পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

মাহবুব উল আলম হানিফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক

প্রকাশের সময়ঃ ০৭:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫