ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ইবিতে ছাত্রশক্তির ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ ব্যানার সরাল প্রশাসন কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গলাচিপায় বসতবাড়িতে হামলা, আতঙ্কে ঘরবন্দি পরিবার

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। লাঠিসোঁটা হাতে মহড়া দিচ্ছে হামলাকারীরা। ভয়ে ঘরবন্দি হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে রোববার (১৩ জুলাই) সকাল ৯ টার দিকে।

জানা গেছে, গত ৭ জুলাই ধানের বীজতলায় হাঁস ঢুকলে সেলিম মোল্লার ছেলে রিয়াজ হাঁস তাড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন ইউসুফ মোল্লার স্ত্রী শাহনাজের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। ওই ঘটনার জেরে এক সপ্তাহ পর, রোববার (১৩ জুলাই) সকালে বাড়িতে এসে সেলিম মোল্লার ছেলে রিয়াজ ও জাকিরের ওপর হামলা চালায় অভিযুক্তরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই এলাকার কালাম মোল্লার ছেলেরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সেলিম মোল্লার বাড়িতে হামলা চালায় এবং ঘরের জানালার কাচ ভাঙচুর করে। ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা যায়—কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে বাড়ির দিকে তেড়ে আসছে। এক যুবক তাদের বাধা দিতে গেলে তাকে পাশ কাটিয়ে তারা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে।

এছাড়া অভিযোগ রয়েছে, ঘটনার ভিডিও করতে গেলে হামলাকারীরা মোবাইল ফোন কেড়ে নেয়। হামলার পর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। বর্তমানে ভুক্তভোগী পরিবার ভয়ে বাড়ির বাইরে বের হতে পারছে না। পরিবারটি ঘরের ভেতরে জিম্মি হয়ে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী রিয়াজ মোল্লা বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই ওরা বাড়িতে এসে হামলা চালায়। ঘরে ভাঙচুর করে। এর আগেও নানা সময় হুমকি দিয়েছে তারা। এখন পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।

প্রতিবেশী হোসেন মোল্লা ও জসিম মোল্লা বলেন, বীজতলা থেকে হাস তাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এই পরিকল্পিত হামলা হয়। আমরা দু’পক্ষকে থামিয়ে দিয়েছি। কাচ কে ভাঙছে আমরা দেখি নাই।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা। তবে জানা যায়, ঘটনার পর স্থানীয়ভাবে সালিসির মাধ্যমে মিমাংসা করার চেষ্টা চলছে।

ঘটনার পর থেকে দুপক্ষের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে চরবিশ্বাস ফারির ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পৌরসভার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গলাচিপায় বসতবাড়িতে হামলা, আতঙ্কে ঘরবন্দি পরিবার

প্রকাশের সময়ঃ ০২:৫৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫