ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার কর্মসংস্থানের দাবিতে রাতভর অবস্থান, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা দেশভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকায় আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার ধর্ম অবমাননার মামলায় সৌদি আরবে লঙ্কান যুবকের মৃত্যুদণ্ড ‘মক্কা চুক্তি’ সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান মেসি-পরবর্তী আর্জেন্টিনায় কারা হবেন নতুন ভরসা বিস্ময় বালক থেকে কিংবদন্তি, মেসির উত্তরাধিকার মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক

কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন।

মোঃ সোলায়মান গনি কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ॥

“নদী ভাঙ্গনে আর ঠিকানা বদল করতে চাই না, নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই”—এই দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের কচাকাটায় দুধকুমার নদের তীরের টেপারকুটি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে চরাঞ্চলবাসীর শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, উপদেষ্টা সাবেক এমপি উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পার্বত্য অঞ্চল যেমন বিশেষ গুরুত্ব পেয়েছে, তেমনি দেশের কোটি কোটি চরবাসীর জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় পৃথক চর বিষয়ক মন্ত্রণালয় গঠন জরুরি। এ ছাড়া নদীভাঙন মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

সমাবেশে চর ও ভাঙন কবলিত এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

হুমকি পেয়েই যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন।

প্রকাশের সময়ঃ ০৩:০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫