ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”

নাটোরে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক,

নাটোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার দুই মাদক ব্যবসায়ীকে।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের নারায়ণপাড়া গ্রামে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে অভিযান চালানো হয়। নির্মাণাধীন শান্তি ফিলিং স্টেশনের সামনে থেকে দুই জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন:

সেলিম আহম্মদ (২৬) — পিতা: মিন্টু রহমান, সাং: নিমগাছী, উপর রাজরামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর।

মোঃ জুবায়ের ইসলাম ওরফে আশিক (২২) — পিতা: মোঃ সাদেকুল ইসলাম, সাং: দাদনচক, আদিনা কলেজের পাশে, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

তল্লাশি চালিয়ে সেলিমের কাছ থেকে ৮ কেজি এবং আশিকের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি সদস্যরা। সব মিলিয়ে জব্দ করা হয় মোট ১১ কেজি গাঁজা।

নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নাটোর জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেন,

“মাদক নির্মূলের ক্ষেত্রে জেলা পুলিশ কোনো আপস করে না। জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

নাটোরে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রকাশের সময়ঃ ০১:৫২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫