ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসুন — অধ্যক্ষ হেলালী

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “আগামী নির্বাচন হবে দেশ গড়ার নতুন সূচনা। তাই সবাইকে আহ্বান জানাই— দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সৎ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন।”

১০ অক্টোবর বিকালে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের আল জাবের ইনস্টিটিউট কেন্দ্রের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অধ্যক্ষ হেলালী বলেন, “দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো থেকে দুর্নীতি, অবিচার ও বৈষম্য দূর করতে হলে জনগণের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। সৎ নেতৃত্বই পারে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করতে।” তিনি আরও বলেন, “আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে, জনগণ নিরাপদ থাকবে, তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং উন্নয়ন হবে সমানভাবে।”

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের একটি ভোটই পারে পরিবর্তনের সূচনা ঘটাতে। তাই আগামীর বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন, সৎ নেতৃত্বকে জয়ী করুন।”

এতে সভাপতিত্ব করেন আশরাফুন ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ডের আমীর ইমরানুল হক, সেক্রেটারি মাকছুদুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, আইয়ুব খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, অধ্যক্ষ হেলালী দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে সমাজসেবা, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। তাই এলাকার জনগণ তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে আগামীতেও তাকে সমর্থনের অঙ্গীকার করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসুন — অধ্যক্ষ হেলালী

প্রকাশের সময়ঃ ০৯:০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫