ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন টিকটকে আসছে নতুন সুবিধা নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেঘনা ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভা চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার

মানবিক ইউএনও রনী খাতুনকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক:

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুনকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সামিউল ইমাম আজম মনিরের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল ইউএনও কার্যালয়ে গিয়ে তাঁকে ফুলের তোড়া ও স্মারক উপহার প্রদান করে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব আবু কাওছার, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক আফজালুর রহমান, সাংবাদিক হুসাইন বিন আফতাবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবর্ধনা প্রদানকালে সাংবাদিকরা ইউএনও মোছাঃ রনী খাতুনের প্রশাসনিক দক্ষতা, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও সাধারণ মানুষের প্রতি গভীর মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তাঁরা বলেন, স্বল্প সময়ের দায়িত্বকালেও তিনি শ্যামনগরকে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের এক উজ্জ্বল উদাহরণে পরিণত করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ নভেম্বর শ্যামনগরে যোগদানের পর থেকেই ইউএনও রনী খাতুন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেন। অবৈধ ইটভাটা, ডাম্পার ও দখলবাজদের বিরুদ্ধে একের পর এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি প্রশংসিত হন। পাশাপাশি গণশুনানি, অসহায়দের সহায়তা, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নসহ প্রতিটি খাতে রেখেছেন কার্যকর ভূমিকা।

চলতি বছরের শুরুতে রাজনৈতিক সংঘর্ষের সময় তাঁর দায়িত্বশীল ও দৃঢ় ভূমিকা দেশজুড়ে আলোচিত হয়, যা তাঁকে সাধারণ মানুষের কাছে এক মানবিক ও নির্ভীক প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সংবর্ধনা শেষে ইউএনও রনী খাতুন সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্যামনগরের মানুষের ভালোবাসা ও সাংবাদিকদের সহযোগিতা আমার দায়িত্ব পালনে সবসময় অনুপ্রেরণা দিয়েছে। আমি যেখানেই থাকি, এই অঞ্চলের মানুষের প্রতি আমার মমতা ও দায়িত্ববোধ একই থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানের পুরো পরিবেশ জুড়ে ছিল আবেগঘন মুহূর্ত। উপস্থিত সাংবাদিকরা তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেন।

শ্যামনগরবাসীর মতে, প্রশাসনিক দায়িত্বে থেকেও একজন মানুষ কতটা ন্যায়ের প্রতি অনুগত, মানবিক ও নিবেদিতপ্রাণ হতে পারেন- ইউএনও মোছাঃ রনী খাতুন তারই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

মানবিক ইউএনও রনী খাতুনকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

প্রকাশের সময়ঃ ০৪:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫