ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

ছালমা বেগম, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ২৬ অক্টোবর ২০২৫ ইং রোববার সকালে তাঁর নিজ বাড়িতে চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে সকাল ১০টার দিকে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। জানাজায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর মতে, এটি ছিল রাজাপুর মাঠের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগমের জানাজা। গতকাল শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার নলবুনিয়া এলাকায় তাকে বহনকারী মোটর সাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয় হামিম পরিবহনের একটি বাস। এতে তিনি ছিটকে পড়ে পাশের একটি ডোবায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাসিম উদ্দিন আকন রাজাপুর বিএনপির একজন সাহসী, নিবেদিত ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানান, এ ঘটনায় এখনো পরিবারের পক্ষে কোন মামলা করেননি। তবে ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। যদিও বাস চালক পলাতক রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশের সময়ঃ ১২:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫