ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

মোহনপুরে ধানের শীষের কর্মীসভায় মিলনের হুঁশিয়ারি—‘ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যই হবে অস্ত্র’

“তারেক রহমানের একটাই নির্দেশনা—ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।” এই বার্তাই দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

রোববার বিকেলে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয় মাঠে ১নং ধুরইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন,

“ফ্যাসিস্ট আওয়ামী সরকার পলায়ন করেছে, কিন্তু তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্য ধরে রাখতে হবে। ধানের শীষ কারো একার প্রতীক নয়—এটা জনগণের প্রতীক, দেশের প্রতীক।”

তিনি আরও বলেন,

“৫ আগস্টের আন্দোলনের সময় যেমন সবাই ঐক্যবদ্ধ হয়েছিলো, সেই ঐক্যই এখন সবচেয়ে বড় শক্তি। ঐক্য থাকলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

মিলন অভিযোগ করেন, পতিত সরকারের দোসররা ধুরইল ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। তবুও কর্মীরা দমে যাননি, বরং আরও ঐক্যবদ্ধ হয়েছেন।

বিএনপির এই নেতা বলেন,

“ফ্যাসিস্টরা ভেবেছিলো—কয়েকজন নেতাকে কারাগারে রাখলেই বিএনপি শেষ হয়ে যাবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের কারাগারেও আটকে রাখা যায়নি। তারা যুদ্ধের সৈনিক, শেষ নিঃশ্বাস পর্যন্ত গণতন্ত্রের লড়াই চালিয়ে যাবে।”

তিনি আরো  বলেন,

“বেগম খালেদা জিয়া শুধু তিনবারের প্রধানমন্ত্রী নন, তিনি আপসহীন নেত্রী, জনগণের মায়ের মতো ত্যাগী রাজনীতিক। তিনি দেশের জন্য জীবন বাজি রেখে লড়ছেন। অন্যদিকে, শেখ হাসিনা ১৯৮৬ সালে এরশাদের সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় বেইমান হিসেবে ইতিহাসে কলঙ্কিত হয়েছেন।”

এ সময় তিনি সতর্ক করে বলেন,

“ধানের শীষের নামে, বেহেস্তের টিকিট বিক্রির নামে যারা জনগণকে ধোঁকা দিতে চায়—তাদের মুখোশ খুলে দিতে হবে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদের এখন থেকে সতর্ক থাকতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ (কালিম)।
বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার শামসুজ্জোহা, ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান প্রমুখ।

সভায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত থেকে “ধানের শীষ বিজয়ের প্রতীক” স্লোগানে মাঠ প্রকম্পিত করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

মোহনপুরে ধানের শীষের কর্মীসভায় মিলনের হুঁশিয়ারি—‘ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যই হবে অস্ত্র’

প্রকাশের সময়ঃ ০৫:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫