ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

আবারও বাড়ল বিশ্ববাজারে সোনার দাম

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। মার্কিন অর্থনীতির দুর্বল তথ্য প্রকাশের পর আরও একদফা দাম বাড়ল সোনার।

সোমবার  রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সোনার দাম ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। দুর্বল মার্কিন অর্থনৈতিক তথ্যের কারণে আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা আরও জোরদার হয়েছে। অন্যদিকে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং দুর্বল অর্থনৈতিক সূচক—দুটি বিষয়ই স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রাখছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্পট গোল্ডের দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৭৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। যা ২৭ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৮৭ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র গবেষণা বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, বাণিজ্য যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ বাণিজ্যের কারণে সোনা কেনা বেড়েছে, যা সোনার মুদ্রার দাম বৃদ্ধিতে সহায়তা করছে।

সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি হ্রাস পেয়েছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। এ ছাড়া ব্যবসাগুলো ব্যয় সংকোচন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গ্রহণের কারণে কর্মী ছাঁটাই বাড়িয়েছে। এদিকে, ভোক্তা আস্থাও প্রায় তিন বছর সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ৪০ দিনের দীর্ঘ সরকারি অচলাবস্থা (শাটডাউন) অর্থনীতিতে চাপ ফেলেছে।

বাজার বিশ্লেষণ প্ল্যাটফর্ম সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, বিনিয়োগকারীরা এখন ৬৭ শতাংশ সম্ভাবনা দেখছেন যে ডিসেম্বরে সুদের হার কমানো হতে পারে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণের দাম বাড়ে, কারণ এতে মুনাফাবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ে।

অন্যদিকে, স্পট সিলভারের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৯ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে, যা ২১ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ, প্লাটিনামের দাম ২ শতাংশ বেড়ে ১ হাজার ৫শত ৭৬ দশমিক ২৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪ হাজার ৩ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

আবারও বাড়ল বিশ্ববাজারে সোনার দাম

প্রকাশের সময়ঃ ১১:০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫