ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

গাজীপুর-৬ আসন বহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুর-৬ আসন বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেটে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।

অবরোধের সময় টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন বিএনপির নেতা-কর্মীরা। এতে প্রায় ঘণ্টাখানেক ব্যস্ততম এই মহাসড়কে আটকে থেকে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

অবরোধের সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক নেতা রাকিব উদ্দিন সরকার, বশির উদ্দিন, সুমন সরকার প্রমুখ।

বিক্ষোভকারীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত গাজীপুর-৬ আসন সোমবার হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে। আদালত এর পরিবর্তে বাগেরহাট-৪ আসন পুনর্বহালের নির্দেশ দেন। এই রায়কে কেন্দ্র করে দুই দিন ধরেই বৃহত্তর টঙ্গী ও অবিভক্ত গাজীপুর-২ এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও স্থানীয় লোকজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের গেজেট বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনও।

নির্বাচন কমিশন সম্প্রতি বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি সংসদীয় আসন করে গেজেট প্রকাশ করে। অন্যদিকে গাজীপুর জেলার পাঁচটি আসনের মধে৵ ২ নম্বর আসনটি ভাগ করে গাজীপুর-৬–এর গেজেট করে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন বাগেরহাটবাসী। হরতাল, অবরোধ ও লকডাউন পর্যন্ত করেন তাঁরা। এতে প্রতিকার না হওয়ায় হারানো আসন ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তাঁরা। দীর্ঘ শুনানির পর ১০ নভেম্বর হাইকোর্ট গাজীপুর-৬ আসনের গেজেট বাতিল করে বাগেরহাটের আসন পুনর্বহালের রায় ঘোষণা করেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার জানান, গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

গাজীপুর-৬ আসন বহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০৭:৪৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫