ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

জামায়াত ভোটের জন্য বলছে ‘হরি হরি হরি বোল, দাঁড়িপাল্লা টেনে তোল’- বিএনপি নেতা হারুন

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপইনবাবগঞ্জ সদর-৩ আসনের  সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ভোটের জন্য বলছে হরি হরি হরি বোল, দাঁড়িপাল্লা টেনে তোল।

শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাই গণসমাবেশ সভাপতির বক্তব্যে তিনি  এ কথা বলেন।

হারুনুর রশীদ আরও বলেন, আমি একটাও মিথ্যা কথা বলছি না এগুলো সব ইউটিউবে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। আজকে তারা বলছে ইসলামিক দলকে ভোট দেওয়া নাকি ইবাদতের অংশ, কোথায় দলিল। দলিল পেশ করবেন নাতো ধর্মকে নিয়ে ব্যবসা করবেন না।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানের বিসমিল্লাহ সংযোজন করেছেন। আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এর চাইতে আর কী চান?। ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে হানাহানি শুরু করেছেন। তিনি পূজামণ্ডপে গিয়ে জামায়াত নেতাদের কর্মকাণ্ডেরও সমালোচনা করে ইসলামী বক্তাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা পদ্মার পানির ন্যায্য হিস্যা চাই। পদ্মার পানি আমাদের অধিকার, এটা দয়া নয়। আন্তর্জাতিক নদী থেকে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহারের কারণে আমরা বন্যায় সময় ডুবছি আর খারার সময় মরছি।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

জামায়াত ভোটের জন্য বলছে ‘হরি হরি হরি বোল, দাঁড়িপাল্লা টেনে তোল’- বিএনপি নেতা হারুন

প্রকাশের সময়ঃ ০৪:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫