ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

‘ধানের শীষের জয়ের আশঙ্কায় প্রতিপক্ষ ষড়যন্ত্রে লিপ্ত’-নাটোরে দুলুর অভিযোগ

 বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, বিএনপির সম্ভাব্য বিজয় নিশ্চিত জেনে রাজনৈতিক প্রতিপক্ষ নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি দাবি করেন, প্রায় দুই দশক ধরে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি; সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ব্যবধানে জয়ী হবে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোর সদরের পণ্ডিতগ্রাম সাবিনা ইয়াসমিন ছবি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব অভিযোগ করেন। সমাবেশের সভাপতিত্ব করেন স্থানীয় নেতা জয়নাল আবেদীন।

দুলু বলেন, দেশের মানুষ এখন একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন দেখতে চায়। তাঁর অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশে হত্যা, গুম, লুটপাট ও নির্যাতনের শাসন চাপিয়ে দিয়েছে এবং এসব অভিযোগের বিচার এড়াতেই নেতারা দেশত্যাগ করে প্রতিবেশী দেশে অবস্থান করছে। তিনি আরও অভিযোগ করেন, দেশে সংগঠন দুর্বল হয়ে পড়ায় আওয়ামী লীগ এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া মিছিলের ভিডিও তৈরি করছে এবং এর মাধ্যমে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। নেতাকর্মীদের উদ্দেশে দুলু বলেন, “আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোকে প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

দুলুর দাবি, সরকারপন্থী নেতারা দেশের বাইরে থেকে অনুসারীদের দিয়ে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটাচ্ছেন, এবং রাতের আঁধারে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তিতেই তা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “টাকা দিয়ে লোক ভাড়া করে ঝটিকা মিছিল করে খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার ঠেকানো যাবে না।”

সমাবেশে আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

‘ধানের শীষের জয়ের আশঙ্কায় প্রতিপক্ষ ষড়যন্ত্রে লিপ্ত’-নাটোরে দুলুর অভিযোগ

প্রকাশের সময়ঃ ০১:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫