ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

তত্ত্বাবধায়ক সরকার গঠন কীভাবে হবে- স্পষ্ট করতে হবে সরকারকে

ছবি-সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে ‘যুগান্তকারী’ হিসেবে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ত্রয়োদশ সংশোধনীর ধরন অনুযায়ী হবে নাকি জুলাই সনদে বর্ণিত কাঠামোয় হবে-এ প্রশ্নে স্পষ্ট ব্যাখ্যা না দেওয়ায় সরকারের সমালোচনা করেছে দলটি। এনসিপির দাবি, জুলাই সনদের ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে একতরফা নির্বাচন করেছে আওয়ামী লীগ সরকার, যা দেশে ফ্যাসিবাদের পথ তৈরি করেছিল। পুনর্বহালের রায়ের মাধ্যমে সেই ‘কলঙ্কজনক রায়’ থেকে বিচার বিভাগ ও জাতি মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আখতার হোসেন বলেন, “ঐকমত্য কমিশনে সব ফ্যাসিবাদবিরোধী দল একমত ছিল—শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের উপায় হিসেবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা হবে। জুলাই সনদে এ নিয়ে স্পষ্ট ঐকমত্য রয়েছে। কিন্তু জুলাই সনদের আদেশে কিছু অস্পষ্টতা রয়ে গেছে, যা এখনো সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি।” তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল বলেছেন, জুলাই সনদ অনুযায়ীই তত্ত্বাবধায়ক সরকার হবে। কিন্তু বিএনপিসহ কিছু দল ত্রয়োদশ সংশোধনীতে ফিরে যাওয়ার দাবি তুলছে—যা অতীতে নানা রাজনৈতিক সংকট এবং এক–এগারোর মতো পরিস্থিতির জন্ম দিয়েছিল। তাই বিচার বিভাগনির্ভর পুরোনো ব্যবস্থায় ফেরা নয়, বরং জুলাই সনদ অনুযায়ী কাঠামোই সবচেয়ে গ্রহণযোগ্য ও স্থিতিশীল পদ্ধতি বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

তত্ত্বাবধায়ক সরকার গঠন কীভাবে হবে- স্পষ্ট করতে হবে সরকারকে

প্রকাশের সময়ঃ ০৭:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫