ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নির্বাচনী জোটের লাভ-ক্ষতি নিয়ে এনসিপির নির্বাহী কাউন্সিলে আলোচনা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি-সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও গণ অধিকার পরিষদের সম্ভাব্য নির্বাচনী জোট নিয়ে দলটির নির্বাহী কাউন্সিলে আলোচনা হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশকে এই জোটে রাখা হবে কি না, তা নিয়েও আলোচনা করেছেন এনসিপির নেতারা। বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে চার ঘণ্টা ধরে এনসিপির নির্বাহী কাউন্সিলের সভা হয়। ৫১ সদস্যের নির্বাহী কাউন্সিলের অধিকাংশ সদস্য সভায় অংশ নেন।সভায় অংশ নেওয়া এনসিপির শীর্ষ পর্যায়ের চারজন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেন, সভায় সম্ভাব্য নির্বাচনী জোট নিয়ে নির্বাহী কাউন্সিলের সদস্যরা মতামত দেন। এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের নির্বাচনী জোট হলে কী লাভ বা ক্ষতি হবে, তা নিয়ে মতামত দিতে গিয়ে অনেকেই এ বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানান। জেএসডি এই জোটে যুক্ত হতে পারে, এ নিয়েও আলোচনা হয়।রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ (ইউনাইটেড পিপল বাংলাদেশ) এনসিপির এই জোটে থাকতে পারে কি না, তা নিয়েও এনসিপির নেতারা সভায় মতামত দেন। বেশির ভাগ নেতা এর বিপক্ষে মত দেন। এ ক্ষেত্রে অনেকের যুক্তি ছিল, কোনো প্ল্যাটফর্ম রাজনৈতিক দলের নির্বাচনী জোটসঙ্গী হতে পারে কি না।এই সভার বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন  বলেন, সম্ভাব্য নির্বাচনী জোটের লাভ-ক্ষতি নিয়ে নির্বাহী কাউন্সিলের সভায় সদস্যরা মতামত দিয়েছেন। এখানে যে আলোচনা হয়েছে, তা আমলে নিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এনসিপির রাজনৈতিক পর্ষদ এবং জোটের আলোচনায় থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নির্বাচনী জোটের লাভ-ক্ষতি নিয়ে এনসিপির নির্বাহী কাউন্সিলে আলোচনা

প্রকাশের সময়ঃ ০৬:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫