ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বেগম জিয়ার শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল তবে স্থিতিশীল’-ডাঃতাসনিম জারা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘ক্রিটিকাল তবে স্থিতিশীল’ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের তিনি বলেন, ‘সতর্কতা মেনে আমার উনাকে (খালেদা জিয়া) দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স উনাকে যে নির্দেশনা দিচ্ছে সেগুলো তিনি ফলো করতে পারছেন। তার শারীরিক অবস্থা ক্রিটিকাল তবে ফাইট করছেন।’তিনি আরও বলেন, ‘উনি দলমত সবকিছুর ঊর্ধ্বে উঠে সবসময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরাও দলমত নির্বিশেষে উনার জন্য দোয়া করবো।’ তাসনিম জারা আরও জানান, খালেদা জিয়ার অবস্থা ক্রিটিকাল, তবে স্থিতিশীল। তিনি অ্যাডভান্সড ট্রিটমেন্ট পাচ্ছেন। সকলের কাছে উনার জন্য দোয়ার আবেদনও জানান তিনি।এর আগে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই দোয়া করবেন উনার জন্য। দেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে-উনি যেন সেটা নিজের চোখে দেখে যেতে পারেন। শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনি যেন বেঁচে থাকেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা করতে দেওয়া হয়নি। দেশবাসীর কাছে উনার জন্য দোয়া চাই।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দোয়া চাওয়া ছাড়া আমাদের করার কিছু নেই। দেশবাসীসহ সবার কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই।’

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বেগম জিয়ার শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল তবে স্থিতিশীল’-ডাঃতাসনিম জারা

প্রকাশের সময়ঃ ০৮:১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫