ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় যুব দলের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল।ছবি

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টায় শহরের পাঠানপাড়া দলীয় কার্যালয়ে জেলা যুব দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌর যুব দলের  নেতাকর্মীরা উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন-এ প্রত্যাশা সকলের। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব দলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেন, সদর উপজেলা যুব দলের আহবায়ক এ্যাড.মোঃ আব্দুস সালাম তালুকদার,  বালিয়াডাঙ্গা ইউনিয়ন যুব দলের আহবায়ক মোঃ ইউসুফ আলী ও নবাবগঞ্জ পৌর যুব দলের আহবায়ক মোঃ মাসুদ রানাসহ জেলা, উপজেলা,  ইউনিয়ন ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মী ছাড়াও দোয়া মাহফিলে হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররাও অংশ নেয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন জেলন যুব দলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ। আয়োজকরা জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলার প্রতিটি ইউনিটে ধারাবাহিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় যুব দলের দোয়া মাহফিল

প্রকাশের সময়ঃ ০১:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫