ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

জাতীয় নেতা থেকে বৈশ্বিক নেতৃত্বে-খালেদা জিয়া ‘বিশ্বনেত্রী’ – মিনু

শনিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির ১নং ওয়ার্ড আয়োজিত দোয়া মাহফিল।ছবি

রাজশাহী: বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো শুধুমাত্র বাংলাদেশের নেত্রী নন; তিনি বিশ্বনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। শনিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির ১নং ওয়ার্ড আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।মিনু বলেন, “বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তিনি সারাজীবন গণতন্ত্র রক্ষা ও সম্প্রসারণে আন্দোলন করে গেছেন। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর লড়াই চালিয়ে যাচ্ছেন এবং ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।”তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়াকে নিয়ে নিন্দুকেরা নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এই মিথ্যাচার ও প্রপাগান্ডার প্রতি কান না দেওয়ার জন্য দেশবাসীর কাছে অনুরোধ করছি। সকলের দোয়া কামনা করছি তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য।”মিনু জানান, আসন্ন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি রাজশাহী সদর আসন থেকে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাই তিনি সকলের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।দোয়া মাহফিলে রাজশাহী মহানগর বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি মাইনুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক টিংকু অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।এ ছাড়াও কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুজ্জামান মিলু, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী শহিদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ শত শত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

জাতীয় নেতা থেকে বৈশ্বিক নেতৃত্বে-খালেদা জিয়া ‘বিশ্বনেত্রী’ – মিনু

প্রকাশের সময়ঃ ০৬:১৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫