ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান- মোবাইলসহ চোরাকারবারী আটক

শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় চোরাই মোবাইলসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ভারতীয় চোরাই মোবাইলসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বেলা ২টা ৪৫ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর চৌকা বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দলটি সীমান্ত পিলার ১৭৭/২-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখের আলী গ্রামে তল্লাশি অভিযান চালায়। এ সময় ৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোনসহ মোঃ সাগর ইসলাম (৪০)–কে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মোবাইল ফোনসহ শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকল ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে। ”স্থানীয়ভাবে এই অভিযানের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি প্রকাশ করেন তারা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান- মোবাইলসহ চোরাকারবারী আটক

প্রকাশের সময়ঃ ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫